সিটি কলেজ রি-ইউনিয়ন উদযাপন কমিটির সাথে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক মতবিনিময় করবেন। আজ বুধবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের আলতাফ হোসেন মিলনায়তনে এ মতবিনিময় সবা অনুষ্ঠিত হবে। সভায় আগামী ২৮ অক্টোবর খুলনা সরকারি সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে ১ম রি-ইউনিয়ন পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। উক্ত মতবিনিময় সভায় খুলনায় বসবাসকারী সিটি কলেজের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রি-ইউনিয়ন উদযাপন কমিটির শেখ মো: জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তসলিম আহমেদ আশা । খবরঃ বিজ্ঞপ্তির