জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন উপলক্ষে ৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে এ অনুষ্ঠান মালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি এবং সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। স্বাগত বক্তৃতা করবেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।খবরঃ বিজ্ঞপ্তির