খুলনা সিটি কলেজের রি-ইউনিয়ন উদযাপন কমিটির সাপ্তাহিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে খুলনা সরকারি সিটি কলেজের ১ম রি-ইউনিয়ন। এই রি-ইউনিয়নকে স্বার্থক ও সাফল্য মন্ডিত করতে ইউনিয়ন উদযাপন কমিটির পক্ষ থেকে সাপ্তাহিক আলোচনা সভার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলেজ ক্যাম্পাসে খুলনায় বসবাসকারী সকল শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী ভাই-বোনরা নিজ-নিজ শিক্ষাবর্ষের বন্ধুদের সাথে নিয়ে স্বত:স্ফূর্তভাবে সাধারণ সভায় অংশ গ্রহণ করেন। সভায় রি-ইউনিয়নের বিষয়ে মতামত প্রকাশ করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন গোলাম উন নবী ডালু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী মোঃ অহেদুজ্জামান স্যার, অধ্যাপক শিকদার রুহুল আমিন, প্রাক্তন উপাধ্যক্ষ সিকদার মনিরুজ্জামান, অধ্যাপক মানজার আলম, বিশ্বাস জাফর আহমেদ, খন্দকার আমিন রেজা, প্রকৌশলী রুহুল আমিন হাওলাদার, সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, শিক্ষক শেখ অলিউর রহমান, মোঃ নাসির উদ্দিন, অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ সাহা, কাজী শরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ সাহেব আলী, লীনা আক্তার, অ্যাডভোকেট মনোজিৎ কুমার বাইন, মোঃ ইসলাম খান, অ্যাডভোকেট সেলিম আল আজাদ, মোঃ আব্দুর রাজ্জাক, রকিব উদ্দিন ফারাজি, কামরুজ্জামান খোকন, এস এম এ রহিম, শাহীন রেজা খান, মোঃ আব্দুল বারী, এম এম মতিয়ার রহমান, মোঃ আব্দুল মান্নান মোল্লা, শেখ আবিদ উল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার টিপু সুলতান, সাংবাদিক মুন্সী মাহবুব আলম সোহাগ, মাহমুদ আরেফিন মনি, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ মিজানুর রহমান পিটু, মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক মোর্শেদ নেওয়াজ শিপলু, জাহিদ হাসান অপি, জান্নাতুল মাওয়া রুনা, সাইদা আক্তার রিনি, মোঃ শাহজালাল মোল্লা মিলনসহ প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির