খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু

ক্যাপশনঃ আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক  আহমদ ফজলে রাব্বী।

 

আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায়
জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ
উদ্বোধনী অনুষ্ঠান ১১ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
পরিচালক (চঃ দাঃ) ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা, মোঃ
সেলিমুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়
একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের
নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে
লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান
জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ
উপকৃত হবেন এবং দেশ ও উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সহকারী পরিচালক, ৩
আনসার ব্যাটালিয়ন নাজমুছ সালেহীন নূর, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ
তরিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।