আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে বাহিনীর রেঞ্জ ভিত্তিক দৈনন্দিন তথ্যচিত্র বিষয়ক কর্মশালা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের আয়োজনে এ কর্মশালা উদ্বোধন করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী । বাহিনীর রেঞ্জ ভিত্তিক দৈনন্দিন তথ্যচিত্র বিষয়ক কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে বিভিন্ন বিষয়সমূহ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন জেলা কমান্ড্যান্ট শরিয়তপুর মোঃ মইনুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মশালায় খুলনা রেঞ্জের আনসার ব্যাটালিয়ন পরিচালকবৃন্দ ও জেলা কমান্ড্যান্টগণ অংশগ্রহণ করেন। খবর; বিজ্ঞপ্তির