নিউজ ডেস্কঃ
রাজধানীতে
মানিক (৪৫) নামে এক পরিবহন শ্রমিকলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পাশের গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মানিক শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি ও হাবিবুল্লাহ বাহার কলেজের পাশের রোড দিয়ে মালিবাগের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে আনা হয়। অনলাইন।
তিনি পরিবহন শ্রমিকলীগের সাবেক নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে ।
তার বুকের বাম পাশে গুলি ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে।