ক্যানসারের কাছে হার মানলেন ৩৭ বছরের কোরিয়ান অভিনেতা

নিউজ ডেস্কঃ
জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ছবি ‘অ্যাম সরি, আই লাভ ইউ’ ছবি খ্যাত অভিনেতা চুং লিম মাত্র ৩৭ বছর বয়সেই ক্যানসারের কাছে হার মানলো । তার মৃত্যুর খবর বুধবার কোরিয়ান মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। অবশেষে তার সেই লড়াইয়ে হার মানলেন তিনি।

২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত চুং লিম অভিনয় জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি এক দিকে যেমন অভিনয় করতেন, তেমনি তিনি গানও গাইতেন। এই দুটোকে ঘিরে তার জীবন আবর্তিত ছিল।

তবে বিগত কয়েক বছর ধরে তিনি কিন্তু তিনি তার পেশা বদলে ফেলেন। গ্ল্যামার ওয়ার্ল্ড, বিনোদন, অভিনয় সবটা ছেড়ে তিনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগ দেন একটি মোটরসাইকেল কোম্পানিতে। এতদিন তিনি সেই পেশার সঙ্গেই যুক্ত ছিলেন।
২০০৯ সালে গানের জগতে পা রেখেছিলেন চুং লিম। যার পর মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘স্টেপ’। তবে ২০১০ সালে তিনি অভিনয় জগৎকে বিদায় জানান এবং অন্য পেশাকে বেছে নেন তিনি।তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া / অনলাইন।