নিউজ ডেস্কঃ
সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সদ্য প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৮৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫৬০৯ ভোট।
আজ সোমবার ১৭ জুলাই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।
এই উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে ছিল সিসি ক্যামেরা। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি শূন্য হয় । অনলাইন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত ছাড়াও ছিলেন জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মোঃ রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মোঃ রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোঃ আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিলেন মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবং মোঃ তারিকুল ইসলাম।