নিউজ ডেস্কঃ
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমেছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে। অনলাইন।
খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম অয়েল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম অয়েল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।