দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ
ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে।দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। যা এ বছরে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৬ জন রোগী।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৮২ জন ঢাকা বিভাগের বাইরের। অনলাইন।

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।